ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে এবং যুদ্ধ জিতলে তেলের দাম কমবে।
ইরান ‘ভেঙে পড়ছে’ দাবি করে দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার হুমকিও দেন তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।