বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদসার সরবরাহে নজরদারি, ৬৪ জেলায় মনিটরিং সেলএসএসসি ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজারের বেশিসিরিয়ার ইদলিবে একের পর এক বিস্ফোরণ, নিহত ১৪ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর'জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য'পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশেরব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরস্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: মীর শাহে আলমআওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম: বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেনরাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পেরইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শেষ কবে?ইরানকে হুতিদের হামলা থামানোর কড়া বার্তা পাকিস্তানেরগাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ পরিবারের ৪ সদস্য নিহতএমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তিমহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুনবগুড়ায় বাস তল্লাশিতে ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার ডিবিরড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ গেলো মামুনেরইকোর্টের পূর্ণাঙ্গ রায়: সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্টে গোয়েন্দা ক্লিয়ারেন্স অবৈধ

ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১০, ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। আমন্ত্রণ জানানোর এই প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয়।

তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফর ও আলোচনাতেই বেশি জোর দেয়া হচ্ছে। পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই।

গঙ্গা পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ জড়িত এমন সব বিষয়ে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বাণিজ্য ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে, তবে এখনই নতুন কোনো সিদ্ধান্ত বা আপডেট দেয়ার মতো কিছু হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।