আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মান জানানো এবং সমাজ ও জাতি গঠনে তাদের অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালিত হয়। পরের বছর থেকে ইউনেস্কোর সদস্যভুক্ত বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন শুরু হয়।
শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও নৈতিকতার বিকাশের পাশাপাশি জীবন গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে অভিহিত করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কয়েক বছর ধরে দেশে সরকারিভাবেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।