আর্জেন্টিনার বিপক্ষে বুরকিনা ফাসোর পূর্ণ শক্তির দল না থাকা এবং ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে বিকল্প দলের বুয়েনস এইরেসে পৌঁছানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৭-০ গোলে জয় পেয়েছে।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানযাত্রা নিয়ে মতবিরোধের কারণে বুরকিনা ফাসোর মূল দলের কয়েকজন খেলোয়াড় সফরে যাননি। পরে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে বিকল্প দল গঠন করা হয়।
প্রায় ১১ ঘণ্টার যাত্রা শেষে দলটি ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছায়। পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই তাদের মাঠে নামতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে।
এ নিয়ে ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনা আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশনের সমালোচনা করে শাস্তি ও পদত্যাগের দাবি জানিয়েছেন। তবে আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে দুর্বল প্রতিপক্ষ বেছে নিয়েছিল—এমন দাবির পক্ষে নিশ্চিত প্রমাণ নেই।
সূত্র: গোল ডটকম
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।