মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
পিচ্চি রাজার পালানোর ঘটনায় দুই পুলিশ সরাসরি জড়িত: জিএমপি কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে যা বললেন রাশেদ খাঁনসারের মজুদে গরমিল, বগুড়ায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানাশিক্ষকদের সম্মান জানাতে আজ বিশ্ব শিক্ষক দিবসসীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে চায় সরকারব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, থানায় জিডিডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২তুরস্কের বাজারে দ্বিগুণেরও বেশি বেড়েছে বাংলাদেশের রপ্তানি৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চেরচিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানীসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকেরজাতিসংঘের আপত্তির মধ্যেই মালয়েশিয়া থেকে ফিরলেন ১,৪৭৯ রোহিঙ্গাক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষের আগমন, আর্জেন্টিনার জয় ঘিরে বিতর্কসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরজয়পুরহাটে যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ১ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধারদলীয় সিদ্ধান্তে সরে গেলেন ওবায়দুল্লাহ, ফয়সল আমিনের পথ পরিষ্কারবিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেপাবনার সুজানগরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগপাবনায় ছাত্রীদের ব্যাড টাসের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভপঞ্চগড়ে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভাদ্যা মিরর নিউজে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে অব্যাহতিরিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামাহাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিলহামলা-ভাঙচুরের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৫, ২০২৬ ০১:০৮ অপরাহ্ন

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে একটি দ্রুতগতির নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হামলায় ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত চারজন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের চালানো এমন হামলায় নিহতের সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জেরুজালেম পোস্ট জানায়, ইউএস সাউদার্ন কমান্ডের (SOUTHCOM) দাবি অনুযায়ী, মাদক পাচারের পরিচিত নৌপথে চলাচল করা একটি ‘গো-ফাস্ট’ নৌযানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। মার্কিন কর্তৃপক্ষের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি মাদক পাচারে সক্রিয়ভাবে জড়িত ছিল। তবে এ দাবির পক্ষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ট্রাম্প প্রশাসনের দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে এসব হামলার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের বিশেষজ্ঞরা হামলাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করেছেন।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সলও বলেছেন, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যাকাণ্ডের আওতায় পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে।

 

সূত্র: জেরুজালেম পোস্ট

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।