দেশে ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন এবং বরিশাল বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময়ে সবচেয়ে বেশি ৪০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া খুলনায় ৩০৬, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২১৬, ঢাকা দক্ষিণে ২২৩, ঢাকা উত্তরে ২০৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮, রংপুরে ৬৬ ও সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১২৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ)। এ ছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, বরিশালে ২২, রাজশাহীতে ১৮, রংপুরে ৬ ও সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।