ঠাকুরগাঁও আদালত চত্বরে হট্টগোলের ঘটনা ঘটেছে। পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুল ইসলামসহ ১৭ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, আখতারুল ইসলামসহ কয়েকজন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন নামঞ্জুরের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন অনুসারী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
মো. আবু নাঈম, ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।