জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ৪ হাজার ৫০ টাকা, দুটি স্মার্টফোন, এক সেট তাস ও একটি চাদর জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর এলাকায় ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।