বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার কোনোভাবেই সমর্থন করে না সরকার। আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তবে আইজিপি তার বক্তব্য থেকে সরে এসেছেন বলেও জানান তিনি।
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন ঘিরে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, মরদেহ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।
রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তিনি বলেন, দেশে উগ্রপন্থীদের তৎপরতা রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেয়াকে বাংলাদেশ সরকার পছন্দ করছে না বলেও জানান তিনি। পাশাপাশি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।