মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোন ডুওর স্ক্রিনে ফাটল, ত্রুটিপূর্ণ ফোন বদলে দেবে অ্যাপলবাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহযোগিতা করবে চীনক্রসফায়ার সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্যে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টাজয়পুরহাটে জুয়ার আসর থেকে পাঁচজন গ্রেপ্তার, জব্দ টাকা ও স্মার্টফোনপিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থীসাবেক মিস সুইজারল্যান্ডের ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধেইসরায়েলে ভোটারদের তথ্য অবৈধ সংগ্রহের অভিযোগ লিকুদ পার্টির বিরুদ্ধেহামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে: মার্কিন অর্থমন্ত্রীপ্রথমবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের পাতায় হ্যারি কেইন নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিতসিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, দুই মাসে অর্ধশতাধিক গরু উধাওকঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালানঠাকুরগাঁও আদালতে ১৭ জনের জামিন নামঞ্জুর, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনাকেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দুইশেরপুর সীমান্তে মালিকবিহীন ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২টি বিধিনিষেধ

ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ

ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ
ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৭, ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পর্যটন ও টেকসই গন্তব্যের ধারণাকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসবে এ মেলার ১৪তম আসর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে টোয়াবের পরিচালক আবুল বাসেত বাবু জানান, মেলায় ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেবে। থাকবে ২০০টির বেশি বুথ ও স্টল এবং ২২০ জনের বেশি প্রদর্শক। আয়োজকদের আশা, তিন দিনে ৬০ হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শন করবেন।

মেলায় বিমান টিকিট, হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজে বিশেষ ছাড়ের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, চীন, থাইল্যান্ড, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ জানান, পর্যটন খাতের বিভিন্ন জটিলতা সমাধানে সরকারের সঙ্গে আলোচনা চলছে। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের সময়সীমা এবং সুন্দরবনসংক্রান্ত বিষয়গুলো নিয়েও কাজ করা হচ্ছে। মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।