ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মানিক (৪৫) মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিকের শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাকিব নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।