রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুল৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রীজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেররাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের ঘাড়ে দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণবিনা সুদে কৃষিঋণ আপাতত নয়, জানালেন অর্থমন্ত্রীইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহালবিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়লো বাংলাদেশ ব্যাংক

হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্যে ধস, রাজস্বে সাড়ে ৪শ কোটি টাকার ঘাটতি

হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্যে ধস, রাজস্বে সাড়ে ৪শ কোটি টাকার ঘাটতি
হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্যে ধস, রাজস্বে সাড়ে ৪শ কোটি টাকার ঘাটতি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৯, ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কয়েক মাস আগেও প্রতিদিন ১০০ থেকে ১৫০টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ২০–২৫টিতে। এর ফলে বন্দরের আয় কমার পাশাপাশি শত শত শ্রমিক ও সিঅ্যান্ডএফ কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।

ব্যবসায়ীদের দাবি, ডলারের উচ্চমূল্য, ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি এবং পণ্য খালাসে জটিলতার কারণে আমদানি কমেছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এলসি কম খোলা এবং উচ্চ শুল্কযুক্ত পণ্য আমদানি হ্রাস পাওয়াই এর মূল কারণ।

২০২৫–২৬ অর্থবছরে হিলি স্থলবন্দরে ১ হাজার ৪৬ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও আদায় হয়েছে ৫৯৮ কোটি টাকা। ফলে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪শ কোটি টাকা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।