কৃষকদের বিনা সুদে কৃষিঋণ দেয়ার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বিনা সুদের ঋণ দেয়ার পরিকল্পনা না থাকলেও সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ দেয়া হচ্ছে। ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে নেয়া অর্থ ঋণ হিসেবে বিতরণ করে এবং আমানতের বিপরীতে সুদ দেয়ায় প্রচলিত ব্যবস্থায় সুদহীন ঋণ দেয়া সম্ভব নয়।
সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিনা জামানতে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ দেয়ারও আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং সহজে ঋণ দেয়ার চেষ্টা চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।