সোমবার, ০৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না: দুদকপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তনবস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রীঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিলনন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্টঢাকায় আসছেন মার্কিন নৌবহর প্রধান কোহলার২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩দেশজুড়ে সতর্কতার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীএনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগআন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বজয়ী এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎনিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধএলপি গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকরট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরানইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক তৎপরতামানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষদুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদপরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর 'হামলা'বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রীবেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: হুমায়ুন কবির

গাজায় হামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

গাজায় হামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
গাজায় হামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রাহমান আবু লাবাদ নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের নির ওজ কিবুত্‌জে হামলায় তিনি অংশ নিয়েছিলেন।

এ ছাড়া শুক্রবার মধ্য গাজার একটি পৃথক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খতিব নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়িতে হামলায় দুইজন নিহত ও কয়েকজন আহত হন। একইভাবে উত্তর গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তাকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা বন্ধের বিষয়ে কাজ করছেন তিনি।

সূত্র: আল জাজিরা

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।