সোমবার, ০৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না: দুদকপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তনবস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রীঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিলনন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্টঢাকায় আসছেন মার্কিন নৌবহর প্রধান কোহলার২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩দেশজুড়ে সতর্কতার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীএনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগআন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বজয়ী এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎনিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধএলপি গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকরট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরানইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক তৎপরতামানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষদুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদপরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর 'হামলা'বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রীবেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: হুমায়ুন কবির

ঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিল

ঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিল
ঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের একটি কক্ষে অবস্থানরত দুই অতিথিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়, ২৭ জুলাই রাতে শহীদুল্লাহ হলের এজিএসের কক্ষে দুই অতিথিকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইব্রাহীম খলিল দাবি করেন, চিকিৎসার প্রয়োজনে দুই ব্যক্তি তার কক্ষে সাময়িকভাবে অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না এবং পরে বিষয়টি জানতে পেরে এর নিন্দা জানান। একই সঙ্গে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতার কথা বলেন।

শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে শহীদুল্লাহ হলের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন এবং ঘটনার প্রতিবাদ জানান।

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।