সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

ইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক তৎপরতা

ইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক তৎপরতা
ইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক তৎপরতা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন

ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে আরও ১০টি মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী (এয়ার রিফুয়েলিং) উড়োজাহাজ রওনা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্ট জানিয়েছে, নতুন উড়োজাহাজগুলো পৌঁছালে বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থানরত মার্কিন রিফুয়েলিং বিমানের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়াবে। বর্তমানে সেখানে ৩০টি এমন উড়োজাহাজ রয়েছে।

ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যক সামরিক উড়োজাহাজের উপস্থিতিতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সাম্প্রতিক সময়ে বেসামরিক ফ্লাইট গড়ে প্রায় দুই ঘণ্টা বিলম্বে পরিচালিত হচ্ছে। নতুন উড়োজাহাজ পৌঁছালে এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই ও আগস্ট ইসরায়েলের বিমান চলাচলের সবচেয়ে ব্যস্ত সময়। এ সময় অতিরিক্ত সামরিক তৎপরতা বেসামরিক ফ্লাইট পরিচালনাকে আরও জটিল করে তুলতে পারে।

এর আগে গত ১৫ জুলাই ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানায়, ২১ জুলাইয়ের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে থাকা মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজের সংখ্যা ২০-এ নামিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছিল। বাকি উড়োজাহাজগুলো ইসরায়েলি বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তরের পরিকল্পনা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ মোতায়েন রয়েছে।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলও সামরিক প্রস্তুতি জোরদার করছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় প্রতিরক্ষা সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

গত শুক্রবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘খুব কঠোর হামলা চালাবে।

তবে দুই দিনের মাথায় তিনি অবস্থান পরিবর্তন করেন। রোববার (২ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান দ্রুত একটি চুক্তিতে সম্মত হলে দেশটির ওপর হামলার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।