সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা থেকে ওয়াকআউট করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সভা শুরুর পর দলটির দুই প্রতিনিধি মাঝপথে বেরিয়ে যান।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় তারা প্রতিবাদ জানিয়ে সভা থেকে বেরিয়ে এসেছেন। তাদের দাবি, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
সভায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। তবে সরকারবিরোধী দলগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেননি।
এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠকে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।