সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২০ সেপ্টেম্বর) ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
আদেশ অনুযায়ী, এসব পণ্যের উৎপাদনকারী ও সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। পাশাপাশি এসব পণ্য বা সেবার সঙ্গে অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহে যুক্ত নিবন্ধিত ব্যক্তিদের ক্ষেত্রেও আদেশটি প্রযোজ্য হবে।
এনবিআর জানিয়েছে, এ বিষয়ে আগের কোনো আদেশ থাকলে তা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে তালিকায় সংযোজন বা বিয়োজনের ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।