সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের যোগদান করতে হবে। এছাড়া ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিতদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান শেষে ৪ অক্টোবর পদায়ন সম্পন্ন করা হবে।
এরপর পর্যায়ক্রমে নবনিযুক্ত শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।