সোমবার, ০৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
গুলশান ও যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না: দুদকপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তনবস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রীঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিলনন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্টঢাকায় আসছেন মার্কিন নৌবহর প্রধান কোহলার২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩দেশজুড়ে সতর্কতার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রীএনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগআন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বজয়ী এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎনিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধএলপি গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকরট্রাম্পের দাবি নাকচ করে দিল ইরানইসরায়েলের পথে আরও ১০ মার্কিন রিফুয়েলিং বিমান, বাড়ছে সামরিক তৎপরতামানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষদুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদপরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর 'হামলা'বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রীবেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: হুমায়ুন কবির

নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্ট

নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্ট
নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে বাধা নেই : হাইকোর্ট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০২:০৫ অপরাহ্ন

বিসিএস নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটি শুধু বৈধই নয়, বরং সংশ্লিষ্ট বিধিমালার বাধ্যতামূলক শর্ত।

রোববার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির কিছু পদক্ষেপ চ্যালেঞ্জ করে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ প্রার্থী রিট দায়ের করেন।

শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

মামলায় পিএসসির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী বিসিএসের ফল প্রকাশের পর আগের বিসিএস থেকে আর সুপারিশ করা যায় না। তবে আদালত যুক্তি গ্রহণ করেননি।

রায়ে বলা হয়েছে, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী ৪৩তম বিসিএসের নন-ক্যাডার সুপারিশ কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

মেধা তালিকা প্রকাশের পর বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদের চাহিদা, প্রার্থীদের পছন্দ এবং মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

 24
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।