সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: হুমায়ুন কবির

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: হুমায়ুন কবির
বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: হুমায়ুন কবির
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হবে।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে তার কাছে সর্বশেষ তথ্য নেই। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর ছিল পরিচিতি ও অনুসন্ধানমূলক। সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।

শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে উঠেছিল কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তির বিষয়ও বৈঠকে তোলা হয়নি বলে জানান তিনি।

আসিয়ান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ডায়ালগ পার্টনার ও ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার দুটি ভিন্ন বিষয়। এ বিষয়ে বিভ্রান্তি না রাখার আহ্বান জানান তিনি।

সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি ইরানবিরোধী কোনো পদক্ষেপ নয়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।