শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

নাপোলি ছাড়ার পথে লুকাকু, আগ্রহ দেখাচ্ছে আটলান্টা ইউনাইটেড

নাপোলি ছাড়ার পথে লুকাকু, আগ্রহ দেখাচ্ছে আটলান্টা ইউনাইটেড
নাপোলি ছাড়ার পথে লুকাকু, আগ্রহ দেখাচ্ছে আটলান্টা ইউনাইটেড
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

নাপোলিতে রোমেলু লুকাকুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির পরিকল্পনায় জায়গা না পাওয়ায় ইতালিয়ান ক্লাবটি ছাড়তে পারেন বেলজিয়ান এই স্ট্রাইকার। তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড।

২০২৪ সালে চেলসি থেকে নাপোলিতে যোগ দেয়া লুকাকু প্রথম মৌসুমেই দলকে সিরি ‘আ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে গত মৌসুমে চোটের কারণে মাত্র পাঁচটি লিগ ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রাসমুস হয়লুন্ড দলে যোগ দেয়ার পর নাপোলির আক্রমণভাগে প্রতিযোগিতা বেড়েছে। ফলে লুকাকু এখন প্রথম একাদশের নিয়মিত সদস্য নন। সম্প্রতি তার এজেন্টও ইঙ্গিত দিয়েছেন, যেখানে তাকে প্রয়োজন মনে করা হয় না, সেখানে থাকার ইচ্ছা নেই এই বেলজিয়ান ফুটবলারের।

বেলজিয়ান সাংবাদিক সাশা তাভোলিয়েরির তথ্য অনুযায়ী, লুকাকুকে দলে ভেড়াতে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। নাপোলি ছাড়ার ব্যাপারেও নীতিগত সম্মতি দিয়েছেন লুকাকু। তবে আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গণমাধ্যমের খবর, প্রায় এক কোটি ইউরোর প্রস্তাব পেলেই লুকাকুকে ছেড়ে দিতে রাজি নাপোলি। তবে বছরে প্রায় ৮০ লাখ ইউরো বেতন পাওয়ায় তার পারিশ্রমিক সম্ভাব্য ক্রেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

 85
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।