শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

চাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমান

চাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমান
চাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার ( সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস-পানি সংকট নিয়েও কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তাকে মুক্তি না দিলে পরিস্থিতি ওলটপালট হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য লংমার্চ করছে।

যুবায়ের/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।