মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। ওই দিন সন্ধ্যায় লিখিত পদত্যাগপত্র জমা দিলে তা প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
গেল শনিবার রাজধানীর গেণ্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক। এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সমালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, আত্মরক্ষার স্বার্থে সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি রক্ষায় পদত্যাগের সিদ্ধান্ত নেন। প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।