প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, মাদক ও দুর্বৃত্ত দমনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগ ভালো ছিল। তবে নিজের হাতে অস্ত্র নেয়া তার পদমর্যাদার সঙ্গে মানানসই নয়।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ঢাকায় এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ এবং ইশরাকের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নেতা-কর্মীদের নিজেদের সংশোধন করতে হবে।
গেল ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।