অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ হয়ে সিফাত কী বলেছিল, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষার সঙ্গে একমত না হলেও যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, প্রয়োজনে দেশের ১৮ কোটি মানুষ সেই প্রতিবাদে সোচ্চার হবে।
তিনি সিফাতকে দ্রুত ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে।
জামায়াত আমির আরও বলেন, ছয় দফা দাবির পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ১১ দলীয় ঐক্য।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।