জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য রাজপথে নেমেছে। সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে দাবি করে তিনি বলেন, জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের পাশে আছে। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়।
সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা লংমার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।