লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। এ সময় জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পাল, পৌর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশানসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান। জ্বর, শরীর ব্যথা ও মাথাব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলেন তারা।
পরে হাসপাতাল এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। হাসপাতালে আগতদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেটও বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।