বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রীএলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রীএক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু নতুন রোগী ১ হাজার ৯২০সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনাদুই থেকে তিন মাসে সহযোগিতার অগ্রগতি আশা করছে বাংলাদেশ: তিতুমীরআইএমএফের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থিতিশীলতাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, সহায়তাও চাই: অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ পেতে সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশসৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফলকাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভমমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আটক নারীইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানেচ্যাম্পিয়নস লিগে একই রাতে মাঠে নামছে পিএসজি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদনালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধারঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসিনিয়ন্ত্রণে টঙ্গী ওষুধ কারখানার আগুনটঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবিপাঁচবিবিতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য‘আরেকটি হাসিনা হবে ক্ষমতায় থাকা দল’ বললেন মামুনুল হকটঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনুস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

কাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ

কাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ
কাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৬ ০২:১৩ অপরাহ্ন

ভারতশাসিত কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয়বস্তু নির্ধারণে অভিন্ন নির্দেশনা চালুর প্রস্তাব ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ উদ্যোগকে মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছেন রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।

জম্মু-কাশ্মীর ওয়াক্‌ফ বোর্ডের এ প্রস্তাবের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ওমর আবদুল্লাহ প্রস্তাবটিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপির নিয়োগ দেয়া ওয়াক্‌ফ বোর্ডের চেয়ারম্যান রাজনৈতিক উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছেন।

মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বাধীন ধর্মীয় সংগঠনগুলোর জোট মুত্তাহিদা মজলিস-ই-উলামাও প্রস্তাবটির নিন্দা জানিয়েছে। সংগঠনটির বক্তব্য, জুমার খুতবার বিষয়বস্তু নির্ধারণের দায়িত্ব ইসলামি পণ্ডিতদের, প্রশাসনের নয়।

পিডিপি সভাপতি মেহবুবা মুফতি প্রশ্ন তুলেছেন, ইমামরা কী বিষয়ে বক্তব্য দেবেন, তা নির্ধারণের অধিকার কার? তিনি জম্মু-কাশ্মীর সরকারের হাতে ওয়াক্‌ফ বোর্ডের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। সংসদ সদস্য আগা সৈয়দ রুহুল্লাহ মেহদির মতে, সমন্বয়ের নামে এ উদ্যোগ ধর্মবিশ্বাসের ওপর আঘাত।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটির প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। চলতি বছরের শুরুতে কাশ্মীরের মসজিদ ও ইমামদের তথ্য সংগ্রহে পুলিশের অভিযান নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।