শেরপুরের ঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে জামাল উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) আহাম্মদ নগরের বাগুন হাজী মার্কেটের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জামাল উদ্দিন উপজেলার গরুহাটি এলাকার মৃত ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহাম্মদ নগরে কাশেম আলীর দোকানে স্যানিটারি কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দোকানের পেছনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।