গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সকাল পৌনে ১০টার দিকে কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে। আগুনে কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।