বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রীএলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রীএক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু নতুন রোগী ১ হাজার ৯২০সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনাদুই থেকে তিন মাসে সহযোগিতার অগ্রগতি আশা করছে বাংলাদেশ: তিতুমীরআইএমএফের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থিতিশীলতাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, সহায়তাও চাই: অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ পেতে সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশসৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফলকাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভমমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আটক নারীইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানেচ্যাম্পিয়নস লিগে একই রাতে মাঠে নামছে পিএসজি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদনালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধারঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসিনিয়ন্ত্রণে টঙ্গী ওষুধ কারখানার আগুনটঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবিপাঁচবিবিতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য‘আরেকটি হাসিনা হবে ক্ষমতায় থাকা দল’ বললেন মামুনুল হকটঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনুস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফল

৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফল
৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফল
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৬ ০১:২৮ অপরাহ্ন

ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ও মার্কিন অস্ত্র নির্মাতা সিগ সাওয়ার মেশিনগান সজ্জিত ‘ফায়ার স্টর্ম ২৫০’ ড্রোনের পরীক্ষামূলক গুলি ছোড়ার কার্যক্রম সম্পন্ন করেছে। ড্রোনটি প্রায় ৬০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ওয়াশিংটনে ‘আউসা ২০২৬’ প্রদর্শনীর আগে ইসরায়েলে এ পরীক্ষা চালানো হয়। এতে ড্রোনটির আকাশে অবস্থান করে লক্ষ্য শনাক্ত, তথ্য সংগ্রহ এবং একক ও আধা-স্বয়ংক্রিয় পদ্ধতিতে গুলি ছোড়ার সক্ষমতা যাচাই করা হয়।

ড্রোনটিতে সিগ সাওয়ারের দূরনিয়ন্ত্রিত অস্ত্রব্যবস্থা ও এম-২৫০ মেশিনগান যুক্ত করা হয়েছে। একবার জ্বালানি নিয়ে এটি সর্বোচ্চ তিন ঘণ্টা আকাশে থাকতে পারে। উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণের সক্ষমতা থাকায় রানওয়ে ছাড়াই সামনের সারির অবস্থান থেকে এটি পরিচালনা করা সম্ভব।

প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত প্রতিরক্ষা ও সেনাসদস্যদের নিরাপত্তায় ছোট সামরিক ইউনিটগুলোকে সহায়তা দিতে পারে ড্রোনটি।

পরীক্ষায় অস্ত্র ব্যবহারের আগে মানুষের অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে। নিয়ন্ত্রকেরা ড্রোনের সেন্সর থেকে পাওয়া ছবি ও লক্ষ্যবস্তুর গতিবিধি দেখে গুলি চালানোর সিদ্ধান্ত নেবেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।