ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও এসআরবি সদস্যদের শরীরে বডি-ওর্ন ক্যামেরা এবং নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত তিনটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে, বাকি দুটি তদন্তাধীন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আশা জানান, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।