শেখ হাসিনাকে যে ‘ভূতে’ ধরেছিল, সেই ভূত বিএনপিকেও ধরেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিশ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, কায়েমি স্বার্থবাদীরা তরুণদের নেতৃত্ব মেনে নিতে চায় না। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন না হলে পাঁচ বছর ক্ষমতায় থাকা যেকোনো দলই আরেকটি হাসিনায় পরিণত হবে।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে এবং জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীন করার প্রস্তাব বাস্তবায়নে বিএনপি বাধা দিচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা লোকমান। এতে সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।