
বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ ডিসেম্বর শ্রমিক দল, ৫ ডিসেম্বর ছাত্রদল, ৭ ডিসেম্বর যুবদল, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ৯ ডিসেম্বর মহিলা দল এবং ১২ ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি। এ ছাড়া ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে।
ডিসেম্বরের বাকি কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, বিজয় র্যালি, মুক্তিযোদ্ধা সমাবেশ, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পদযাত্রা এবং নাগরিক শোকসভা।
৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।