বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যেতে পারে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিতুমীর বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির পেছনে আগের সরকারের সময় থেকে চলে আসা সমস্যাগুলো বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বলে তারা মনে করছে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের উদ্যোগের কারণে সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।