অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলিমদের পূজামণ্ডপে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি বলেন, মুসলিমদের এমন কাজ ঈমানের পরিপন্থি। সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া এক বিষয় নয়।
আহমাদুল্লাহ বলেন, উদার মানসিকতা মানে নিজের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কাজে অংশ নেয়া নয়। তাঁর মতে, ধর্মীয় উপাসনা বা শিরকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেয়া মুসলিমদের জন্য নাজায়েজ ও গুনাহের কাজ।
তিনি আরও বলেন, অমুসলিমদের সঙ্গে সামাজিক সম্প্রীতি ও প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখা সম্ভব, তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি আলাদা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।