জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর এবার আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার আইসিসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। এ কারণে আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী একাদশে থাকা প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলতে না পারায় ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন হৃদয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।