মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ বাংলাদেশিদের জন্যবাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: দিনেশ ত্রিবেদীপূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ফজরের পর ঝাড়ু দেয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী২০২৫ সালের তুলনায় দেশে কমেছে অপরাধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাতীয় প্রেসক্লাবে ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাফ্যাক্টচেক: সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিওটি পুরোনোকিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তকর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তায় নতুন উদ্যোগ সরকারেরপ্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরজুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীররোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকদল চাইলে মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ইশরাকদুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাকসন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীরইরানের সামরিক শক্তির নেপথ্যের কারিগর কে এই মেহরদাদ আখলাঘিজেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরানফ্রান্সজুড়ে বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ২৪০০জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের খেলোয়াড়দের জরিমানাসেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের ভোটে এগিয়ে রোনালদোটাইগার শ্রফকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি, সামনে এলো নতুন তথ্যবগুড়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিতবেলকুচিতে জমি বিরোধে ভাতিজার কোদালের কোপে চাচা নিহত

জেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরান

জেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরান
জেলে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানছেন নেতানিয়াহু: ইরান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৯, ২০২৬ ০৬:২১ অপরাহ্ন

কারাগারে যাওয়া এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাগচি বলেন, নেতানিয়াহু কারাগারের বাইরে থাকতে যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এর আগে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র প্রত্যাশিত ফল পায়নি বলে দাবি করেন তিনি।

এদিকে, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলিরা নেতানিয়াহুর পরিবর্তে অন্য কাউকে নেতা হিসেবে বেছে নিলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে একাই নিতে হতে পারে।

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে দুর্নীতির মামলা চলছে। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধের অভিযোগেও আন্তর্জাতিক পর্যায়ে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া রয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আক্রমণ চালায় তেহরান। যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগের পরও ওয়াশিংটন-তেহরান আলোচনা অচলাবস্থায় পড়ায় আবারও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।