দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
গেল সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।