ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে পোস্ট দেয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
গেল রোববার (২৫ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গেল শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল। পরে পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রুবেল চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে বলে তিনি মনে করেন।
সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, রুবেলকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।