দেশে সারের কোনো সংকট নেই, বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজি আমিন উর রশিদ ইয়াছিন। গেল সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলেও তাতে লাভ হবে না।
সারের ডিলারশিপ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ডিলারশিপ দেয়ার ৯০ দিনের মধ্যে কোনো অব্যবস্থাপনা পাওয়া গেলে পরিবর্তনের সুযোগ রয়েছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকে প্রতি বছর আমদানি করতে হতো—এমন কিছু পণ্যের আমদানির প্রয়োজন এবার এখনো পড়েনি। ফলে আমদানিনির্ভর পণ্যের তালিকা কমে আসছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।