সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৩, ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরাম-এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে এমন আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৩জুলাই) বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে তাদের মাতৃভূমি রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের অনুকূল পরিবার সৃষ্টিতে মিয়ানমারে কার্যকর উদ্যোগ নিতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সম্মিলিত সহায়তা দেয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে তীব্র পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, রোহিঙ্গারা কোনো অবস্থায় উদ্ভূত রাষ্ট্রহীন মানুষ ননতারা পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন। এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, যার সমাধানও রাজনৈতিক হতে হবে।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্বের কথা উল্লেখ করে . খলিলুর রহমান বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ কূটনীতির বিকল্প নেই। তিনি সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে সব রাষ্ট্রকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদীয়মান প্রযুক্তি সম্পর্কিত সুযোগ ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি এমন একটি আঞ্চলিক প্রযুক্তি শাসন কাঠামো গঠনের প্রস্তাব দেন, যা অঞ্চলের ভূ-রাজনৈতিক উন্নয়ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফোরামের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানবিক সহায়তা এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থনসহ নানা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকগুলিতে পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তাঁর দায়িত্বকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

ফজলে রাব্বী পলাশ/ মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।