সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় ৩টি 'এফ-৩৫' ধ্বংসের দাবি আইআরজিসির

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় ৩টি 'এফ-৩৫' ধ্বংসের দাবি আইআরজিসির
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় ৩টি 'এফ-৩৫' ধ্বংসের দাবি আইআরজিসির
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি 'এফ-৩৫' যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। একই সঙ্গে আরও তিনটি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ দাবির সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র বা জর্ডান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এয়ারোস্পেস ফোর্সেস আল-আজরাক বিমানঘাঁটির সেই অংশে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেখানে যুক্তরাষ্ট্রের 'এফ-৩৫' যুদ্ধবিমান মোতায়েন ছিল। হামলায় যুদ্ধবিমান রাখার র‌্যাম্প ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়।

আইআরজিসির ভাষ্য, হামলায় তিনটি 'এফ-৩৫' সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকজন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি এবং যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইরানের দাবি, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মূলত, এ হামলার কয়েক ঘণ্টা আগে, দেশটির কেশম দ্বীপে দুটি আবাসিক বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত দুজন আহত হন।

অন্যদিকে, জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

টানা চতুর্থ দিনের মতো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দাবি করল দেশটি। এর আগে বুধবার পাঁচটি ক্ষেপণাস্ত্র, মঙ্গলবার একটি ড্রোন এবং সোমবার দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল জর্ডান।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাবে দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এর পরই পাল্টাপাল্টি হামলার এ নতুন অধ্যায় শুরু হয়েছে।

 তবে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলায় 'এফ-৩৫' যুদ্ধবিমান ধ্বংস বা হতাহতের বিষয়ে ইরানের দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ও জর্ডানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।