বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ( আগস্ট) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . ফেরদৌস রহমান ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় সহায়তা চেয়ে রংপুরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত আগস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রশাসন জানায়, ওই ঘটনার পর মঙ্গলবার ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রশিবির ছাত্রদল একই স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে সোমবার ( আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের আয়োজিত ওই প্রদর্শনীতেজুডিশিয়াল কিলিংশিরোনামে কয়েকজন জামায়াত নেতার ছবি এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি ছিল। নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে ক্যাম্পাসে দুই পক্ষ অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রাকিব অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি নিয়ে তাদের কর্মসূচি আয়োজন করা হয়েছিল। একটি ব্যানার নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানিয়ে কর্মসূচি বন্ধ করার চেষ্টা করে এবং তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে ছাত্রদলের নেতা মো. ইয়ামিন অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছিল। সেটি সরানোর দাবি জানালে শিবিরের পক্ষ থেকে হামলা করা হয়।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . ফেরদৌস রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 92
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।