সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করল নাউরু

আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করল নাউরু
আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করল নাউরু
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করেছে। এখন থেকে দেশটির নতুন নাম হবে ‘নাওয়েরো প্রজাতন্ত্র। স্থানীয় ভাষার উচ্চারণ ও বানানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ পরিবর্তন আনা হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং জানিয়েছেন, দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক সংকেত বা কোডও পরিবর্তন করা হবে। এতদিন দেশটির নাগরিকদের ‘নাউরুয়ান বলা হলেও এখন থেকে তাদের ‘নাওয়েরো নামে পরিচিত করা হবে।

বৃহস্পতিবার সরকারের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই পরিবর্তনের মাধ্যমে দেশটি তার ঐতিহ্যবাহী নামের কাছে ফিরে যাচ্ছে। বিদেশিদের উচ্চারণে অসুবিধার কারণে এতদিন ‘নাউরু নামটি ব্যবহৃত হয়ে আসছিল।

চলতি বছরের জানুয়ারিতে পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট অ্যাডিয়াং। তিনি বলেন, এর মাধ্যমে দেশটির ঐতিহ্য, ভাষা ও জাতীয় পরিচয়কে আরও যথাযথ সম্মান জানানো হবে। পরে পার্লামেন্টের দুই দফা ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়।

নাওয়েরোতে বর্তমানে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে রয়েছে টুভালু ও ভ্যাটিকান সিটি।

একসময় জার্মানির উপনিবেশ থাকা নাওয়েরো পরে অস্ট্রেলিয়ার প্রশাসনের অধীনে ছিল। ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। ১৯৭০-এর দশকে ফসফেট খনির কারণে দেশটি ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করলেও পরবর্তী সময়ে এ শিল্প ধসে পড়ায় ১৯৯০-এর দশকে বড় অর্থনৈতিক সংকটে পড়ে।

বর্তমানে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি নাওয়েরো। এ সংকট মোকাবিলায় নাগরিকত্বের বিনিময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে নিরাপদ এলাকায় মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার।

 

প্রেসিডেন্ট অ্যাডিয়াং বলেন, নাম পরিবর্তনের মাধ্যমে জাতীয় গৌরবের নতুন সূচনা হবে। শুরুতে এ বিষয়ে গণভোটের পরিকল্পনা থাকলেও পরে আলোচনার মাধ্যমে সরকার গণভোট ছাড়াই সিদ্ধান্ত নেয়।

এর আগে ঔপনিবেশিক বা পুরোনো পরিচয় থেকে সরে এসে কয়েকটি দেশ তাদের নাম পরিবর্তন করেছে। ২০১৮ সালে সোয়াজিল্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় এসওয়াতিনি এবং ২০২২ সালে তুরস্ক আন্তর্জাতিকভাবে ‘তুর্কিয়ে নাম ব্যবহার শুরু করে।

নাম পরিবর্তনের ফলে নাওয়েরোর জাতীয় বিমান ও জাহাজের নামেও পরিবর্তন আনতে হবে। দেশটির সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে নতুন নামের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে দেশটির নতুন নাম ‘নাওয়েরো হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ও চীনের সংশ্লিষ্ট দূতাবাসগুলোর ওয়েবসাইটেও দেশটির নতুন নাম ব্যবহার করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।