সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস
রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ বুধবার (৫ আগস্ট)। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৫ আগস্ট ছিল জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের দিন। তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচার, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেয়া হবে না। জাতীয় ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দিবসটি উপলক্ষে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর উদ্বোধন করেন। বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (পূর্বতন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির।

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচি পালন করছে। বিএনপি মঙ্গলবার বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশের ডাক দিয়েছে। পাশাপাশি সিপিবি, বাসদসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করছে। দেশের ৬৪ জেলাতেও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।