বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

সয়াবিন তেলের দাম বাড়ল, অপরিবর্তিত পাম অয়েল

সয়াবিন তেলের দাম বাড়ল, অপরিবর্তিত পাম অয়েল
সয়াবিন তেলের দাম বাড়ল, অপরিবর্তিত পাম অয়েল
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০২, ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার ( সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে দাম ছিল ১৯৯ টাকা। ফলে ভোক্তাকে প্রতি লিটারে টাকা বেশি গুনতে হবে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন দাম ছিল ১৯৫ টাকা।

সংশ্লিষ্টরা জানান, দেশের চাহিদার বড় অংশের সয়াবিন তেল আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে সয়াবিন সংশ্লিষ্ট কাঁচামালের দাম বাড়লে আমদানি ব্যয়ও বেড়ে যায়। এবারও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে পাম অয়েলের দাম আগের মতোই বহাল থাকবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।