বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল

তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল
তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন

তাবলীগ জামাতের প্রবীণ মুরুব্বী বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন। বুধবার ( সেপ্টেম্বর) তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ আলমী শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ বিশ্বের তাবলীগ জামাতের আলমী শুরার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দীর্ঘদিন রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরুব্বী হিসেবে দাওয়াত তাবলীগের মেহনতে যুক্ত ছিলেন।

তিনি সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন এবং শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন। পরে ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং পরবর্তী সময়ে রায়বেন্ড মারকাজে দাওয়াতি মেহনত বিভিন্ন দায়িত্ব পালন করেন।

মাওলানা এহসানুল হক পাকিস্তানের তাবলীগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান ছিলেন। তাঁর ইন্তেকালে তাবলীগ জামাতের সাথী, আলেম-উলামা শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।