দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্বালানি সংকট এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট সমাধানে সরকার কর্মপরিকল্পনা নিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের সমস্যা নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে। কেউ অরাজকতা করলে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের আমলে একটি দল গুপ্ত অবস্থানে ছিল। এখন তারা প্রকাশ্যে এসে পরিচয় দিচ্ছে। গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।
জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য বিএনপির নেতা-কর্মীদের কাজ করতে হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।